
আন্তর্জাতিক ডেস্ক | কথা২৪
শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজটির অন্তত ৭৮ জন নাবিক আহত হয়েছেন এবং ১০১ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বার্তা সংস্থা Reuters-কে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সমুদ্রে তল্লাশি ও উদ্ধার অভিযানের কাজ অব্যাহত রয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। সেই সংকেত পাওয়ার পর স্থানীয় সময় সকাল ৬টা থেকে নৌবাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনি জানায়, কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ঘটনার বিস্তারিত সম্পর্কে আর কিছু জানাননি।
এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলার পর জাহাজটি ডুবে গেছে। আন্তর্জাতিক জলসীমায় এমন হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনাটি নিয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।
তথ্যসূত্র: রয়টার্স
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।